নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৮ পিএম
শেয়ার করুন:
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে একটি আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোড. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় মানুষের অধিকার আদায় ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এই মহান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই আমরা এগিয়ে চলেছি। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের সবসময় পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্র সুসংহত করার এক নতুন যাত্রা শুরু হয়েছে।”

সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন প্রমুখ। 

এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আটটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।