এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমি স্কুলের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
সভাপতি মনোনীত হওয়ার পর আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিদ্যালয় মিলনায়তনে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, "একজন অশিক্ষিত মানুষ, যার নাম ছব্দু মিয়া—বিদ্যালয় প্রতিষ্ঠায় যার অবদান সবচেয়ে বেশি, অথচ আজ তার নাম কেউ জানেই না, কেউ খোঁজও নেয় না যে ছব্দু মিয়া কে ছিলেন! আমি সবার সাথে মিটিং করে এবং সবার মতামত নিয়ে বিদ্যালয়ের নাম ‘জর্জ একাডেমি’ পরিবর্তন করে ‘ছব্দু মিয়া একাডেমি’ করা যায় কি-না, সে বিষয়ে ভেবে দেখব।" তিনি আরও বলেন, "যাঁর যেখানে যতটুকু অবদান রয়েছে, আমাদের তা স্বীকার করতে হবে এবং তাঁকে যথাযথ সম্মান দিতে হবে। মনে রাখবেন, যাঁর যেখানে প্রাপ্য সম্মান, তাঁকে সেই সম্মানটুকু দিতে হবে।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, জর্জ একাডেমির সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম এবং পৌর বিএনপি নেতা মহিবুল ইসলাম তুহিন ও আমিনুল ইসলাম বাবলু প্রমুখ।
উল্লেখ্য, জর্জ একাডেমি স্কুলের নবঅনুমোদিত এই কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আনিচুজ্জামান পান্নু, অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. জাকির হোসেন চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন।
আগস্ট ২২, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।