এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে গ্রাম্য বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত যুবক সুমন শেখের (৩০)গতকাল বৃহস্পতিবার ( ২ জুলাই) বিকেলে বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন ফরিদপুর-১ আসনের এমপি প্রফেসর ড. ইলিয়াস মোল্লা।
তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন।
এ সময় তিনি বলেন, সুমন শেখ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি তিনি এলাকাবাসীকে ধৈর্য ধারণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা আমীর মাওলানা মু. কামাল হুসাইন, উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এস. এম. রিদওয়ানুন্নবী রেদওয়ান, উপজেলা সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমানসহ উপজেলা ও পৌরসভা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ জুন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সুমন শেখের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেপ্টেম্বর ১৬, ২০২৫
ডিসেম্বর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।