বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৪ পিএম
শেয়ার করুন:
বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি দলীয় কার্যালয় প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

এতে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সোরায়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, খন্দকার মোহাম্মদ আলী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠার ইতিহাস, বাংলাদেশের রাজনীতিতে দলটির সুদূরপ্রসারী ভূমিকা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয় ঐক্য এবং দেশের সার্বিক উন্নয়নে বিএনপির বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। এ সময় দেশের চলমান গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় ও বেগবান করতে ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং বিভিন্ন সময়ে সরকার গঠন করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।