এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে এক নারীর নাকের সামনে কথিত চেতনানাশক পাউডার ধরে অর্ধচেতন করার পর গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে সটকে পড়েছে ছিনতাইকারীরা।
গত শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের বড়ইতলা সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী কল্পনা বেগম (৫৬) এ বিষয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের বাসিন্দা কল্পনা বেগম প্রতিদিনের মতো ওই দিন সকালেও হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি গৈলা রথখোলা স্ট্যান্ডের বড়ইতলা এলাকার একটি ব্রিজে উঠলে হঠাৎ ৩ থেকে ৪ জন আরোহী নিয়ে একটি প্রাইভেটকার এসে তার গতিরোধ করে।
গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের ‘পুলিশ সদস্য’ পরিচয়ে তাকে থামান। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার নাকের সামনে এক প্রকার অজ্ঞাত চেতনানাশক পাউডার তুলে ধরে। এতে তিনি তাৎক্ষণিকভাবে অর্ধচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা তার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইনটি ছিনিয়ে নিয়ে দ্রুত প্রাইভেটকারে চেপে পালিয়ে যায়।
ভুক্তভোগী কল্পনা বেগম জানান, ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটির বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। ঘটনাটি সামলে ওঠার পর তিনি দ্রুত আগৈলঝাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি আরও জানান, প্রকাশ্যে দিনদুপুরে পুলিশ পরিচয়ে এমন ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে চক্রটিকে দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।
আগস্ট ২৮, ২০২৫
আগস্ট ১৩, ২০২৫
নভেম্বর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।