এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদসমূহের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে আগৈলঝাড়া বাইপাস সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু চারা রোপণ করলেই চলবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ সময় সড়কের দুই পাশ, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের ব্যবহারযোগ্য স্থানসমূহে পরিকল্পিতভাবে পরিবেশবান্ধব প্রজাতির গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, একটি চারা রোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার পথ প্রশস্ত হয়। তাই বৃক্ষরোপণকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে এবং প্রতিটি চারাকে পূর্ণাঙ্গ গাছে পরিণত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে।
অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোর্শেদ সজীব, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস।
এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদ পান্নাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষভাগে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ২০০টি গাছের চারা বিতরণ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।