এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে এ উপলক্ষে উপজেলা হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে আবার হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, ডা. মিরন হালদার, ডা. শাহানাজ পারভীন সেতু, ডা. সাবরিনা ইসলাম, নার্স মাধবী লতা রাজিব, রিংকু হালদার, আগৈলঝাড়া প্রেসক্লব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক এইচএম মাসুম ও বিকাশ রায় প্রমুখ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব বলেন, শিশুর জন্মের পরপরই মায়ের শালদুধ পান করানো অত্যন্ত জরুরি। মায়ের বুকের দুধে এমন সব প্রাকৃতিক পুষ্টি ও রোগ প্রতিরোধী উপাদান রয়েছে, যা নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। এতে শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ বলেন, বুকের দুধ শুধু শিশুর পুষ্টি নিশ্চিত করে না, এটি মা ও শিশুর মধ্যে গভীর আবেগিক সম্পর্ক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সেপ্টেম্বর ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।