এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনের উদ্দেশ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু দীনেশ চন্দ্র হালদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী। সঞ্চালনা করেন রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের নেতা আকাশ মাহামুদ (রুবেল), রাজিহার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ফকির, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিকদার শাকিল রহমানসহ রাজিহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় আগামী নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংহত করতে করণীয়সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ক্রিকেট | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।