এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। বিকেল ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নহাটা এজি ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ জনসভা চলেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম.বি. বাকের। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এ দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে চাই। ইসলাম বাস্তবায়নের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটে চাই, এটাই আমাদের লক্ষ্য। আমরা টেনশনমুক্ত বাংলাদেশ গড়তে চাই, যাতে প্রতিটি নাগরিকের চেহারায় আনন্দ বয়ে যায়।”
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নহাটা ইউনিয়ন শাখার আমীর আব্দুর শাকুর মাওলানা। এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা শাখা মজলিসে শূরার সদস্য মাওলানা নূর আহমেদ আলী এবং জেলা অমুসলিম শাখার সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার বিশ্বাস।
নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ক্রিকেট | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।