এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আ: রশিদুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বদলগাছি উপজেলার বারোফালা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম শুক্রবার বিকেলে বদলগাছি থানা এলাকায় অবস্থান করছিল। বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, বারোফালা গ্রামে এক ব্যক্তি তার বাড়ির আঙিনায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদটি পাওয়ার সাথে সাথেই ডিবি পুলিশের অভিযানিক টিম ওই স্থানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বারোফালা গ্রামের মো. মখলেস আলীর ছেলে আ: রশিদুলকে হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন আপসহীন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ডিসেম্বর ২২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।