এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি: দৈনিক খোলাচোখ
নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম আরিফ (৩০), রফিকুল ইসলাম অপু (৩১), সাজিদুল ইসলাম সবুজ (২৩), মো. গোলাপ (২৪) ও মো. লাভলু (২৮)। এছাড়া বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকা কাটা চানপুর গ্রামের রাকিব হোসেন শরীফ (২৭)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনাজপুর জেলার বদরগঞ্জ থেকে ২৫০ বস্তা (৫০০ মণ) ধান নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-০১৩৮) নওগাঁর উদ্দেশ্যে আসছিল। রাত ২টার দিকে ট্রাকটি নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের নির্জন এলাকায় পৌঁছালে ডাকাতরা অন্য একটি ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এরপর ডাকাত দল ট্রাকের চালক মারুফ ও হেলপার শামীমকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখে ধানবোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার পর পুলিশ তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা তদন্ত কেন্দ্রে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তি ও একটি ট্রাক আটক রয়েছে। এই তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে গিয়ে আটক আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় আরিফুলকে সঙ্গে নিয়ে গাইবান্ধা ও ঢাকার সাভারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের একপর্যায়ে ডাকাত সর্দার সামিউল ইসলামের (৩০) গাজীপুরের কালিয়াকৈরের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সামিউল পালিয়ে গেলেও তার বাসা থেকে লুণ্ঠিত ট্রাকের কাগজপত্র উদ্ধার করা হয়। ধারাবাহিক অভিযানে চক্রের মোট ৬ সদস্যকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।