এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বড় রাজনৈতিক দলগুলোর ভিড়ে সম্পূর্ণ ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে সাধারণ ভোটারদের নজর কেড়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. আকরামুজ্জামান। ‘আপেল’ প্রতীক নিয়ে মাঠে নামা এই প্রার্থী গতানুগতিক প্রচারণার বাইরে এসে মানবিক সংযোগ স্থাপনে জোর দিচ্ছেন।
গত ২২ তারিখ প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিন থেকেই বিরামহীন প্রচারণায় নেমেছেন আকরামুজ্জামান। তবে তাঁর প্রচারণায় নেই মাইকের উচ্চলয় কিংবা পোস্টারের আধিক্য। জাঁকজমকপূর্ণ শো-ডাউনের পরিবর্তে তিনি বেছে নিয়েছেন গণসংযোগের প্রত্যক্ষ পদ্ধতি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ এবং সরাসরি কুশল বিনিময়ই তাঁর প্রচারণার মূল হাতিয়ার।
স্থানীয়রা জানান, খুব অল্প সময়ের মধ্যেই সালথা ও নগরকান্দা এলাকায় আকরামুজ্জামানের এই ‘সাইলেন্ট ক্যাম্পেইন’ বা নীরব প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। ভোটারদের ভাষ্যমতে, নির্বাচন এলেই প্রার্থীদের প্রতিশ্রুতি শোনা যায়, কিন্তু প্রার্থীর এমন সরাসরি ও আন্তরিক যোগাযোগ সচরাচর দেখা যায় না। পোস্টার সাটানোর চেয়ে ভোটারদের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা শোনার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ।
ফরিদপুর-২ আসনটি রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো বড় এবং পুরোনো রাজনৈতিক দলের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আকরামুজ্জামান। রাজনীতির মাঠে তুলনামূলক নতুন মুখ হলেও বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সাথে তাঁর সরাসরি সম্পৃক্ততা তাঁকে তৃণমূল পর্যায়ের আলোচনায় নিয়ে এসেছে।
নিজের রাজনৈতিক দর্শন ও প্রচারণা সম্পর্কে আকরামুজ্জামান বলেন, “রাজনীতির মূল কাজই হলো মানুষের পাশে থাকা। আমি ক্ষমতার লোভে নয়, বরং নৈতিক দায়িত্ববোধ থেকেই মানুষের কাছে যাচ্ছি। তাদের কথা শুনছি এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”
দলীয় সূত্রে জানা গেছে, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মূলত মানবিকতা ও ন্যায়বিচারভিত্তিক রাজনীতির চর্চা করতে চায়। সেই আদর্শের প্রতিফলন ঘটাতেই এই আসনে আকরামুজ্জামানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
ভোটের মাঠে লড়াইয়ের ফলাফল যা-ই হোক, নির্বাচনী প্রচারণায় ভিন্নমাত্রা যোগ করে ফরিদপুর-২ আসনের মানুষের আলোচনায় ইতোমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন ‘আপেল’ প্রতীকের এই প্রার্থী।
ডিসেম্বর ১৯, ২০২৫
ফেব্রু ২৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।