এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।
সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মশালায় উপজেলার ২২টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনী আইন, বিধিবিধান এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার খুঁটিনাটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ৫ শতাংশ অতিরিক্ত জনবলসহ মোট ৩৩৫ জন কর্মকর্তা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ২৩ জন প্রিজাইডিং অফিসার, ১০৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২০৮ জন পোলিং অফিসার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী। কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, “একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অনস্বীকার্য। রাষ্ট্র অর্পিত এই মহান দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা শিথিলতা প্রদর্শন করা যাবে না।”
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মো. আবদুর রকিব (পিপিএম)। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল এবং সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
নির্বাচনী তথ্য বা পরিসংখ্যান অনুযায়ী, কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে (চন্দ্রঘোনা, রাইখালী, চিৎমরম, কাপ্তাই ও ওয়াগ্গা) মোট ২২টি ভোটকেন্দ্রে ৯৯টি ভোটকক্ষ (৮৯টি স্থায়ী ও ১০টি অস্থায়ী) রয়েছে। উপজেলায় পোস্টাল ভোট ব্যতীত সাধারণ ভোটার সংখ্যা ৫০,২৯০ জন; এর মধ্যে পুরুষ ২৫,৮৮৪ জন এবং নারী ২৪,৪০৬ জন। পোস্টাল ভোটসহ মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫০,৯৫৯ জনে (পুরুষ ২৬,৪৪১ ও নারী ২৪,৫১৮)।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকগণ কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভোটগ্রহণের কারিগরি দিক, ইভিএম বা ব্যালট সংক্রান্ত সম্ভাব্য জটিলতা নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সভায় জানানো হয়।
মার্চ ২৬, ২০২৬
এপ্রিল ২৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।