চরভদ্রাসনে শিয়ালের কামড়ে নারী আহত, এলাকায় আতঙ্ক

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
২৫ জানুয়ারি, ২০২৬ ৮:০৭ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে শিয়ালের কামড়ে নারী আহত, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শিয়ালের কামড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারী বর্তমানে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ওই নারীর নাম আকলিমা (৪০)। তিনি জানান, বাড়ি থেকে কিছুটা দূরে ক্ষেত থেকে পিয়াজ তুলতে গেলে হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে তার মুখে কামড় দেয়। এতে তার নাক, মুখ ও চোখের ওপর বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। আকস্মিক হামলায় তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরাঞ্চল থেকে শিয়ালের কামড়ে আহত অবস্থায় একজন নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গত দুই সপ্তাহ আগে একই চরাঞ্চলে শিয়ালের কামড়ে সাতজন আহত হয়েছিলেন। তাদের প্রত্যেককেই বিনামূল্যে র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে র‌্যাবিস ভ্যাকসিন থাকলেও এন্টিভেনমের সংকট রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। চরাঞ্চলের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় এসব জরুরি ওষুধ পর্যাপ্ত থাকা অত্যন্ত প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।