এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে মাদক ও সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে স্থানীয় কানাইপুর স্কুল মিলনায়তনে কানাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি এহতেশাম খান ও সহ-সভাপতি হুমায়ুন মোল্লা।
এছাড়াও থানা বিএনপির সদস্য আব্দুল মজিদ মোল্লা, কানাইপুর বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত মাতব্বর, আবু সাঈদ মোল্লা হান্নান, সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ মোস্তাক মোল্লা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ মোল্লা এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস চিরতরে নির্মূল করতে হলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক না কেন, সাধারণ মানুষ সম্মিলিত প্রতিরোধ গড়ে তুললে তারা টিকতে পারবে না। একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে পাড়ায় পাড়ায় সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।
একই সাথে মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান বক্তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।