এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করে যাত্রা শুরু করল ‘ওয়াইসিএল পরিবহন বাস সার্ভিস’। দেশের সেবামুখী বেসরকারি খাতের অগ্রণী প্রতিষ্ঠান ইয়েস ওয়ার্ল্ড কনসোর্টিয়াম লিমিটেড (YCL) পরিচালিত এই বাস সার্ভিসটি চালু হয়েছে চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ ব্যবস্থাপনায়। বিশেষায়িত ক্লোজ-ডোর স্পেশাল কাউন্টার সার্ভিসটি চালু থাকবে চট্টগ্রামের বহদ্দারহাট থেকে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত।
শনিবার (৩১ মে) সকাল ১১টা ৩০ মিনিটে কাপ্তাই বাস টার্মিনালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিউবো-এর ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশারফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী, ইয়েস ওয়ার্ল্ড কনসোর্টিয়াম লিমিটেড (YCL)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ওয়াইসিএল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকাত আলী, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং ওয়াইসিএল বাস সার্ভিসের কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসান সিকদার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ওয়াইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির হোসেন বলেন, “ওয়াইসিএল একটি সেবা ও স্বাবলম্বীমূলক প্রতিষ্ঠান, যা দেশের বিভিন্ন উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত। আমরা মানুষের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছি। সেই ধারাবাহিকতায় আজ ওয়াইসিএল পরিবহন চট্টগ্রাম-কাপ্তাই রুটে ‘ওয়াইসিএল বাস সার্ভিস’ চালু করতে পেরে আমরা গর্বিত।”
উদ্বোধনী এই বাস সার্ভিসকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সেবা যাত্রী পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।