এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টার নিয়ে তারুণ্যের ভাবনা ও ভবিষ্যত প্রত্যাশা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনারের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টার।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, "বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তরুণ প্রজন্মকে সচেতন ও দক্ষ করে তোলার মাধ্যমে আমরা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় একটি কার্যকর সমাজ গড়ে তুলতে পারি।"
তিনি আরও বলেন, “এই ই-লার্নিং সেন্টার কেবল শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রেই নয়, বরং এটিকে একটি গ্লোবাল গবেষণা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। আমাদের শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিক মানের গবেষণায় অংশ নিতে পারে, সে জন্য সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোরটেশন-এর এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট মাসুম এ পাটোয়ারী, পিএইচডি।
সেমিনারে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক মোঃ জাকিউর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত গঠনে এই সেন্টার দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে সচেষ্ট থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। সেমিনারটি সঞ্চালনা করেন ই-লার্নিং সেন্টারের উপ-পরিচালক মোঃ মাসুদার রহমান।
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে তরুণ প্রজন্মের ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।