এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কাপ্তাই সদর বড়ইছড়ি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বড়ইছড়ি বাজারের তুষার স্টোরকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অভিযোগে একটি হোটেলকে ২ হাজার টাকা এবং স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে বড়ইছড়ি বাজারের সুমন ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস। নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে সহযোগিতা করে কাপ্তাই থানার পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।