এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তে উত্তাল হয়ে উঠেছে ক্রিকেট বিশ্ব। আইসিসির এমন বিতর্কিত সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি এই ঘটনাকে আইসিসির ‘দ্বিমুখী নীতি’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনারও ইঙ্গিত দিয়েছেন।
তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে সংস্থার একাধিক সূত্রের বরাতে জানানো হয়েছে, পাকিস্তান যদি আবেগের বশবর্তী হয়ে বাংলাদেশের পথ অনুসরণ করে এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়, তবে তাদের কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে অন্য কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সুযোগ হারানো, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি খেলোয়াড়দের জন্য অনাপত্তি পত্র (এনওসি) বন্ধ করে দেওয়া এবং এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ বাতিল হওয়া।
এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির সমালোচনা করে বলেন, বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেকহোল্ডারের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, একটি দেশ নিজেদের সুবিধামতো যেকোনো সিদ্ধান্ত নিচ্ছে, অথচ অন্য দেশের ক্ষেত্রে নিয়মটি সম্পূর্ণ উল্টো—যা মেনে নেওয়া যায় না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে, বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, তা একান্তই পিসিবির একক সিদ্ধান্ত নয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিদেশ সফর থেকে ফেরার পর সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আইসিসির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পাল্টাপাল্টি হুমকি ও কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।