এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাত্র কয়েক দিন আগেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে পেশোয়ার জালমির হয়ে শিরোপা উদ্যাপন করেছেন বাবর আজম ও নাহিদ রানা। তবে কয়েক দিনের ব্যবধানেই সেই সতীর্থের সম্পর্ক রূপ নিচ্ছে প্রতিপক্ষে। শুক্রবার মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান টেস্টে একে অপরের মুখোমুখি হবেন তাঁরা। আর এই রোমাঞ্চকর লড়াইয়ের আগে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যারন হার্ডি।
পিএসএল ফাইনালে ম্যাচসেরা হওয়া হার্ডি বাবর ও রানার আসন্ন লড়াই নিয়ে বেশ মজাই করেছেন। তিনি বলেন, ‘আমি জানি এক সপ্তাহের মধ্যেই রানার সামনে টেস্ট ক্রিকেট রয়েছে। এটাও জানি যে, বাবর তাকে মোকাবিলা করতে খুব একটা আগ্রহী নয়। তাই সেখানে দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে।’
এবারের পিএসএলে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন নাহিদ রানা। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে নেমে ৫ ম্যাচে ৫.৪৪ ইকোনমিতে ৯ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই গতির তারকা। একটি ম্যাচে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে কিপটে বোলিংয়ের রেকর্ডও গড়েন তিনি।
ফাইনালেও তাঁর পারফরম্যান্স ছিল উজ্জ্বল; ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। গ্লেন ম্যাক্সওয়েলকে বাউন্সারে বোকা বানানোর পর ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতির এক দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করেন হুনাইন শাহকে।
রানার এমন আগুনে বোলিংয়ে মুগ্ধ অসি তারকা হার্ডি। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার আশা করেন, রানা বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও দাপটের সঙ্গে খেলবেন। রানার প্রশংসা করে তিনি বলেন, ‘সে মাত্র তিন দিন আগে বিমান থেকে নেমেছে, আর ফাইনালেও দারুণ গতিতে বল করেছে। করাচিতে যখন সে ছন্দে ছিল এবং ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে বল করছিল, তখন ব্যাটারদের জন্য তা সামলানো ভীষণ কঠিন ছিল। আমি তাকে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় দেখতে চাই। তার মতো মানের ক্রিকেটারকে সবাই সাদরে গ্রহণ করবে। তাকে দেখে আমি ভীষণ উচ্ছ্বসিত।’
দীর্ঘ ৯ বছর পর পেশোয়ার জালমির শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন রানা। গত পিএসএলে তাঁকে পেশোয়ার দলে নিলেও পুরো টুর্নামেন্ট বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল। তবে এবার সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন।
উল্লেখ্য, পিএসএলের ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের শিরোপা জয়ের দারুণ রেকর্ড রয়েছে। ২০১৭ সালে পেশোয়ার জালমির হয়ে সাকিব আল হাসান ও তামিম ইকবাল, ২০২৫ সালে লাহোর কালান্দার্সের হয়ে সাকিব ও রিশাদ হোসেন এবং সর্বশেষ ২০২৬ সালে পেশোয়ারের হয়ে নাহিদ রানা ও শরীফুল ইসলাম পিএসএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
তবে আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আনন্দ ভুলে মিরপুরের বাইশ গজে বাবর আজমের বিপক্ষে নাহিদ রানার গতির লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
এপ্রিল ২৭, ২০২৬
জুন ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।