এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ১১ জুন থেকে পর্দা উঠছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এর। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে বসতে যাচ্ছে বিশ্বকাপের এই বৃহৎ মহাযজ্ঞ, যার যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিশ্বকাপের মহোৎসব শুরু হওয়ার আগেই অংশগ্রহণকারী প্রতিটি গ্রুপের চুলচেরা বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে বিশ্বখ্যাত ক্রীড়া পরিসংখ্যান প্রতিষ্ঠান 'অপ্টা'র সুপারকম্পিউটার। তাদের পূর্বাভাস অনুযায়ী, ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়ন স্পেনই এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার।
এছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবং ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ডও এবারের শিরোপা জয়ের দৌড়ে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।
গ্রুপভিত্তিক নকআউট সমীকরণ
অপ্টা সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী বিভিন্ন গ্রুপের সম্ভাব্য সমীকরণ নিচে তুলে ধরা হলো:
গ্রুপ ‘এ’: স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেকিয়ার (চেক প্রজাতন্ত্র) মধ্যকার এই গ্রুপ থেকে সরাসরি নকআউট পর্বে যাবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া।
গ্রুপ ‘বি’: স্বাগতিক কানাডার গ্রুপে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড। তবে অপ্টার মতে, এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে স্বাগতিক কানাডাই।
গ্রুপ ‘সি’: সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে লড়বে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। এই গ্রুপে ব্রাজিল চ্যাম্পিয়ন এবং মরক্কো রানার্সআপ হিসেবে নকআউট পর্বে পা রাখবে।
গ্রুপ ‘ডি’: স্বাগতিক যুক্তরাষ্ট্রের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। অপ্টার মতে, এই গ্রুপে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেও বাদ পড়তে পারে তুরস্ক।
গ্রুপ ‘ই’: এই গ্রুপে বড় চমক দেখাতে পারে কুরাসাও। জায়ান্ট জার্মানির সাথে তারাও সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গ্রুপ ‘এফ’: এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস ও জাপান।
মে ২৫, ২০২৬
জুলাই ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ২০ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২০ জুলাই, ২০২৬
মাগুরা | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।