এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর হাইভোল্টেজ নকআউট ম্যাচে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের ধাক্কা খেল জাপান ফুটবল দল। চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় ব্রাজিলের বিপক্ষে এই বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামতে পারছেন না জাপানের অন্যতম নির্ভরযোগ্য তারকা তাকেফুসা কুবো।
জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু কুবোর খেলার সুযোগ না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফরের মূল দলের সঙ্গে যোগ না দিয়ে কুবো বর্তমানে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে জাপানের বুটক্যাম্পেই নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালাচ্ছেন। গত রোববার (২৮ জুন) গণমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনেও তাকে দলের বাইরে আলাদাভাবে ফিটনেস ট্রেনিং করতে দেখা গেছে।
সংবাদ সম্মেলনে জাপানি কোচ মোরিয়াসু বলেন, "সে (কুবো) এখনো শুধু ব্যক্তিগতভাবে দৌড় ও ফিটনেস অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া সম্ভব হচ্ছে না। আমরা সবাই চাই সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক।"
দলের অন্যতম সেরা তারকাকে না পেলেও ব্রাজিলকে হারিয়ে নতুন ইতিহাস গড়ার ব্যাপারে দারুণ আশাবাদী জাপানের কোচ। প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন, "বিশ্ব ফুটবলে ব্রাজিল সব সময়ই শীর্ষ সারির দল, আর জাপান হয়তো এখনো সেই মানে পৌঁছাতে পারেনি—এটাই বাস্তবতা। অনেকেই হয়তো আমাদের আন্ডারডগ বলবে। তবে গত বছরও কেউ আমাদের জয়ের সম্ভাবনা দেখেনি, তবুও আমরা জিতেছিলাম। এবারও আমাদের সামনে ইতিহাস নতুন করে লেখার সুযোগ আছে এবং আমরা বিশ্বাস করি তা সম্ভব।"
নকআউট পর্বের ম্যাচ হওয়ায় এই লড়াইয়ে টাইব্রেকারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জাপানি কোচ। ২০২২ কাতার বিশ্বকাপে টাইব্রেকারে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভিন্ন কৌশল অবলম্বন করছেন তিনি। মোরিয়াসু জানিয়েছেন, "যদি ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়, তবে এবার আর খেলোয়াড়দের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হবে না। আমি নিজেই আগেভাগে নির্ধারণ করে দেব কে কোন ক্রমানুসারে পেনাল্টি শট নিতে যাবে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।