এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি প্রো লিগের গ্রীষ্মকালীন দলবদলের শেষ মুহূর্তে বড় চমক দেখাল আল-ইত্তিহাদ। এক বছরের চুক্তিতে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাবটিতে যোগ দিয়েছেন লিভারপুল ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সাবেক ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো উইনালদম।
সৌদি আরবে দলবদলের নির্ধারিত সময়সীমা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে উইনালদমের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে আল-ইত্তিহাদ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ডাচ এই তারকার ছবি পোস্ট করে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার আগমনের ঘোষণা দেয়।
আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম গোলডটকম জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই ডাচ মিডফিল্ডারের সঙ্গে এক মৌসুমের চুক্তি স্বাক্ষর করেছে আল-ইত্তিহাদ।
এর আগে সৌদি আরবেরই আরেক ক্লাব আল-ইত্তিফাকের হয়ে খেলছিলেন উইনালদম। তবে চলতি মৌসুমের শুরুতে তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হিসেবেই ছিলেন তিনি।
সৌদি প্রো লিগে খেলার পূর্ব অভিজ্ঞতা থাকায় নতুন ক্লাবে উইনালদমের মানিয়ে নেওয়া সহজ হবে বলেই মনে করা হচ্ছে। এখানকার পরিবেশ ও প্রতিযোগিতার সঙ্গে আগে থেকেই পরিচিত থাকায় দ্রুতই তিনি আল-ইত্তিহাদের মূল একাদশে কোচিং স্টাফদের ভরসার পাত্র হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
মে ২৬, ২০২৬
জুন ২৫, ২০২৬
আগস্ট ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।