এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য বড় সুখবর। আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ দেশের দর্শকদের জন্য উন্মুক্ত করতে সরাসরি সম্প্রচার স্বত্ব কেনার উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে এই ‘অল মিডিয়া রাইটস’ বা পূর্ণাঙ্গ মিডিয়া স্বত্ব অধিগ্রহণ করতে যাচ্ছে।
গত রোববার (৭ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই উদ্যোগটির নীতিগত অনুমোদন দেয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ফিফা থেকে সরাসরি বিশ্বকাপের পূর্ণাঙ্গ মিডিয়া স্বত্ব সংগ্রহ করবে বিটিভি। এজন্য চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতীতে সাধারণত মধ্যস্বত্বভোগী বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে বড় ধরনের ক্রীড়া আসরের সম্প্রচার স্বত্ব সংগ্রহ করতে হতো, যার ফলে ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে যেত। এবার সরাসরি ফিফার সঙ্গে চুক্তি করার ফলে প্রক্রিয়ায় যেমন স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে, তেমনই বড় অঙ্কের অর্থ সাশ্রয়ের সুযোগ তৈরি হয়েছে।
তাছাড়া ‘অল মিডিয়া রাইটস’ পাওয়ার কারণে বিটিভি কেবল স্যাটেলাইট সম্প্রচারেই সীমাবদ্ধ থাকবে না। ওটিটি (OTT) প্ল্যাটফর্ম, ডিজিটাল মাধ্যম এবং টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের মাধ্যমেও ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করতে পারবে। ফলে দেশের শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ দর্শকরাও অনায়াসে খেলা উপভোগ করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। ১৯ জুলাই পর্যন্ত চলতে থাকা এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দেশ এবং সর্বমোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।
বিটিভির এই উদ্যোগের ফলে দেশের ফুটবল ভক্তরা কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই বিশ্বমঞ্চের রোমাঞ্চকর প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
জুলাই ২, ২০২৬
জুলাই ১৪, ২০২৬
জুন ২৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৩ জুলাই, ২০২৬
ভারত | ২৩ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৩ জুলাই, ২০২৬
জাতীয় | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।