এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
চারদিকে এখন বিয়ের ধুম। ঠিক এই সময়েই বিনোদন জগতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দক্ষিণী সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। দীর্ঘদিন ধরেই এই দুই তারকার সম্পর্ক ও বিয়ে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস চলছিল। তবে সাম্প্রতিক কিছু ভাইরাল ছবি সেই গুঞ্জনের আগুনে যেন ঘি ঢেলে দিল। নেটিজেনদের মনে প্রশ্ন—তবে কি সত্যিই সবাইকে চমকে দিয়ে গোপনে সাতপাকে বাঁধা পড়লেন ধানুশ ও ম্রুণাল?
সম্প্রতি ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, দক্ষিণী রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেছেন এই দুই তারকা। ছবিতে বরের সাজে ধানুশের পরনে ছিল সোনালি পাড়ের সাদা কেরালা কটন, আর কনে ম্রুণাল সেজেছিলেন ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি ও ভারী গয়নায়। ছবির প্রেক্ষাপট দেখে মনে হচ্ছিল, চেন্নাইয়ের কোনো এক আসরে আত্মীয়-স্বজন ও তারকাদের উপস্থিতিতে চারহাত এক হচ্ছে তাদের। দীর্ঘদিনের গুঞ্জন থাকায় ভক্তদের অনেকেই প্রথম দর্শনে ছবিগুলোকে সত্যি বলে ধরে নিয়েছিলেন এবং শুভেচ্ছা জানাতেও শুরু করেছিলেন।
কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। ভাইরাল হওয়া এই ছবিগুলো আদতে বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর কারসাজি। প্রযুক্তির সহায়তায় তৈরি এই ছবিগুলো এতটাই নিখুঁত ছিল যে, বিভ্রান্ত হতে হয়েছে অনেককেই। তবে শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে, গোপনে কোনো বিয়েই করেননি ধানুশ-ম্রুণাল।
উল্লেখ্য, কিছুদিন আগেই গুঞ্জন রটেছিল যে আগামী ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। তবে সেই গুঞ্জনে জল ঢেলেছেন তারা দুজনেই। ধানুশ স্পষ্ট ভাষায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, "বিয়ের বিষয়টি পুরোপুরি ভুয়া খবর।"
অন্যদিকে, ম্রুণাল ঠাকুরও পরোক্ষভাবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি লিখেছেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’—যা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, বিয়ের উড়ো খবরটি একেবারেই ভিত্তিহীন।
জুন ১৮, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৬
জুলাই ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।