এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা দেওয়ার ব্যাপক প্রস্তুতি চলছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা/মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীর থানচিতে প্রথম আগমনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্ঠানটিকে ঘিরে পুরো পাহাড়ি জনপদে বইছে উৎসবের আমেজ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে বলিপাড়া ৩৮ বিজিবির উদ্যোগে এই বর্ণাঢ্য সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন।
উল্লেখ্য, বান্দরবান জেলাভিত্তিক ‘সম্প্রীতি ও উন্নয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ থানচি মহিলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাহাড়ের ক্রীড়াঙ্গনে অনন্য এ অর্জনের স্বীকৃতি হিসেবে বিজয়ী নারী ফুটবলারদের আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
৩৮ বিজিবির সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেন জানান, সংবর্ধনা অনুষ্ঠান শেষে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে থানচি ও আশপাশের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, থানচির অদম্য নারী ফুটবলারদের এই অর্জন কেবল কোনো দলের নয়, বরং পুরো পাহাড়ের মানুষের জন্য এক বিরাট গৌরব। তাঁদের এ সাফল্য পাহাড়ের নারী সমাজের সাহস, আত্মবিশ্বাস ও ক্রীড়াপ্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত। এ আয়োজন নতুন প্রজন্মের মেয়েদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে আসার প্রেরণা জোগাবে এবং পাহাড়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করবে।
এদিকে পুরো আয়োজনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় জোরদার নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে থানচি উপজেলা মিনি স্টেডিয়াম পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।
নভেম্বর ১৫, ২০২৫
ডিসেম্বর ২১, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।