এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচিতে পর্যটকদের সঙ্গে অসদাচরণ ও প্রশাসনিক নিয়ম অমান্যের দায়ে এক নিবন্ধিত পর্যটক গাইডকে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে চলতি মাসের গত নয় দিনের ব্যবধানে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে থানচিতে মোট তিনজন পর্যটক গাইড বহিষ্কারের মুখে পড়লেন।
আজ সোমবার (১০ আগস্ট) থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সর্বশেষ এই বহিষ্কারাদেশ জারি করা হয়।
বহিষ্কৃত পর্যটক গাইড হলেন সাশৈথোয়াই মারমা। তিনি থানচি উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের ওয়েলাওয়াও পাড়ার বাসিন্দা চাই অং প্রু মারমার ছেলে।
প্রশাসন ও অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট থানচি পর্যটন তথ্যসেবা কেন্দ্রের সামনে আগত পর্যটকদের সঙ্গে অসংলগ্ন আচরণ ও দুর্ব্যবহার করেন সাশৈথোয়াই মারমা। একই সঙ্গে তিনি প্রশাসনের নির্ধারিত নিয়মাবলিও অমান্য করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে নিয়োগপ্রাপ্ত পর্যটক গাইডের পদ থেকে বহিষ্কার করে প্রশাসন। আদেশটি কার্যকর করার পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনিক দপ্তর ও পর্যটন সংগঠনগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এর আগে একই ধরনের প্রশাসনিক নির্দেশনা অমান্য ও শৃঙ্খলাভঙ্গের দায়ে গত ২ আগস্ট একজন এবং ৬ আগস্ট আরও একজন নিবন্ধিত পর্যটক গাইডকে বহিষ্কার করা হয়েছিল।
**পর্যটন খাতের শৃঙ্খলায় কঠোর বার্তা**
পাহাড়, নদী, ঝরনা ও খুমের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা থানচিতে আসেন। ভ্রমণের সময় পর্যটকদের সঠিক দিকনির্দেশনা, সার্বিক নিরাপত্তা ও সুন্দর অভিজ্ঞতা নিশ্চিত করতে স্থানীয় গাইডদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কিছু গাইডের অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণের কারণে পুরো অঞ্চলের পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের এই ধারাবাহিক পদক্ষেপে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল জানান, থানচির পর্যটন খাতকে নিরাপদ, সুশৃঙ্খল ও সর্বাত্মক পর্যটকবান্ধব করতে প্রশাসন বদ্ধপরিকর। নিবন্ধিত গাইডদের নিয়মিত প্রশিক্ষণ, আচরণবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাত্ক্ষণিক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।
প্রশাসনের এই দ্রুত ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট পেশাজীবী ও সচেতন মহল। তাদের মতে, নিয়মিত তদারকি ও শাস্তিমূলক ব্যবস্থার ফলে পর্যটক গাইডদের জবাবদিহিতা বাড়বে এবং থানচিতে পর্যটনের সার্বিক পরিবেশ আরও নিরাপদ ও সমৃদ্ধ হবে।
ফেব্রু ১, ২০২৬
অক্টোবর ২৯, ২০২৫
জুন ৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১০ আগস্ট, ২০২৬
আইন আদালত | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।