এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের মূল গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শতাধিক ব্যক্তির একটি দল প্রতিষ্ঠানটিতে তাণ্ডব চালিয়ে কয়েক লাখ টাকার পণ্য, ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র (ডিভিআর) লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজসংলগ্ন এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে এ জে আর গ্রুপের কর্মকর্তারা জানান, সন্ধ্যায় শতাধিক ব্যক্তির একটি দল কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। হামলাকারীদের অনেকের মুখেই মুখোশ ও মাথায় হেলমেট ছিল। তারা প্রথমে প্রতিষ্ঠানটির আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। এরপর একটি দল সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের প্রাণনাশের হুমকি দেয়।
একপর্যায়ে হামলাকারীরা কার্যালয়ের গুদাম ও বিভিন্ন কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তারা কার্যালয়ের আসবাবপত্র তছনছ করে এবং বেশ কয়েকটি ল্যাপটপ ও গুদামে রাখা মূল্যবান পার্সেল-মালামাল লুট করে নিয়ে যায়। অপরাধের প্রমাণ নষ্ট করতে তারা কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর বক্সও খুলে নিয়ে যায় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। হামলায় তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধ ও চাঁদাবাজির অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রায় দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সেখানে প্রধান গুদাম ও কার্যালয় স্থাপন করে কুরিয়ার সার্ভিসটি। নিয়মিতভাবে চুক্তি অনুযায়ী ভাড়াও পরিশোধ করা হচ্ছিল। তবে হামলাকারীরা দাবি করে, জমির মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে এবং এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে। দাবি অনুযায়ী টাকা না দিলে সেখানে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিসেম্বর ৩, ২০২৫
এপ্রিল ১০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২১ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২১ অক্টোবর, ২০২৬
নেত্রকোনা | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।