এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাটের মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরকালে তিনি সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা নৌঘাঁটিতে প্রশাসনিক বৈঠক এবং মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ শেষে খুলনার দাকোপ হয়ে নৌপথে (লঞ্চে) মোংলা নৌঘাঁটিতে পৌঁছাবেন তিনি।
দুপুরে মোংলা নৌঘাঁটির ওয়ার্ডরুমে এক বিশেষ প্রশাসনিক সভায় অংশ নেবেন সরকারপ্রধান। এ সভায় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
পরবর্তীতে বিকেলে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল সরেজমিনে পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সেপ্টেম্বর ২৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ২১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২১ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।