এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক শ্রেণির বুদ্ধিজীবী গণমাধ্যমে ‘জামায়াত ক্ষমতায় আসছে’—এমন প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ওই সময় তারা আমাকেও (নির্বাচনে) হারিয়ে দিয়েছিল বলে প্রচারণা চালিয়েছিল।”
বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিআইবি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “তৎকালীন পরিস্থিতি সত্ত্বেও দেশের মানুষ ভুল করেনি। তারা বিএনপিকেই বেছে নিয়েছে, কারণ বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী এবং তা প্রতিষ্ঠা করতে চায়।”
জিয়াউর রহমানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, “জিয়াউর রহমান সব দল ও মতের মানুষকে নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলেছিলেন। তিনি বাংলাদেশকে কারো শত্রু হিসেবে দেখতে চাইতেন না। আজও বাংলাদেশ কোনো আধিপত্য কিংবা বাইরের কোনো প্রভাব থেকে মুক্ত থাকতে চায়।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে যাত্রা শুরুর সুযোগ করে দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছেন।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৩ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।