এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈরী আবহাওয়া, প্রবল ঝড়-বৃষ্টি এবং পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে, বেলা ১২টা থেকে একই কারণে লঞ্চ চলাচলও সাময়িকভাবে স্থগিত করা হয়।
হঠাৎ নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া—উভয় প্রান্তেই অসংখ্য যাত্রীবাহী যানবাহন ও পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঘাটে আসা সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম জানান, নদীতে তীব্র ঢেউ ও ঝড়ো বাতাসের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে।
অন্যদিকে, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দৌলতদিয়া প্রান্তে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী শান্ত ও আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পুরোপুরি অনুকূলে না আসা পর্যন্ত এই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
জুলাই ২৫, ২০২৬
মার্চ ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।