এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমায় স্থানীয় বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত তিন সপ্তাহব্যাপী মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা সেনা জোনের (৩৬ বীর) উপ-অধিনায়ক মেজর মো. নেয়ামুল নাসির সিদ্দিকী।
সেনাবাহিনীর রুমা জোনের ব্যবস্থাপনায় গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে স্থানীয় যুবকদের মোবাইল ফোন মেরামতের বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও উপহার সামগ্রী তুলে দেন। এ সময় মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুই প্রশিক্ষণার্থীর হাতে বিশেষ নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেজর মো. নেয়ামুল নাসির সিদ্দিকী বলেন, “অর্জিত কারিগরি জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে যুবসমাজকে স্বাবলম্বী হতে হবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের উন্নতির পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সেনাবাহিনীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ পাহাড়ি জনপদের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং তাদের আত্মনির্ভরশীল করে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৬ বীরের ক্যাপ্টেন আবুল বাশার মো. শাকিল শিপু, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, মো. ইদ্রিস মিয়া এবং স্থানীয় প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে পাহাড়ি এলাকার বেকারত্ব দূরীকরণে স্থানীয় যুবকদের জন্য ভবিষ্যতেও এ ধরনের আয়বর্ধক বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ অব্যাহত রাখার জন্য রুমা জোন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
জানু ২৫, ২০২৫
ফেব্রু ২৩, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।