এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইংলিশদের এই জয়ে গ্রুপ টু-র সমীকরণ এখন বেশ জমজমাট। এই জয়ের ফলে পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন এখনো টিকে আছে। ২০০৯ সালের শিরোপাজয়ীদের সামনে এখন শেষ চারে ওঠার সুবর্ণ সুযোগ।
টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করতে আজ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। আসরে টিকে থাকতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাবর আজমদের সামনে। তবে শুধু জয় পেলেই চলবে না, সেই সঙ্গে নেট রান রেটের জটিল সমীকরণও মেলাতে হবে তাদের। তবেই ইংল্যান্ডের পর এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাবে পাকিস্তান। অবশ্য এই দৌড়ে এখনো টিকে আছে নিউজিল্যান্ডও। ক্রিকেটপ্রেমীদের চোখ আজ তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি নেট রান রেটের ক্যালকুলেটরেও থাকবে।
ক্রিকেটের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ছাড়াও আজ ফুটবল মাঠেও রয়েছে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ। একনজরে দেখে নিন আজকের খেলার টিভি সূচি:
ক্রিকেট (টি-টোয়েন্টি বিশ্বকাপ)
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি)।
ফুটবল (ইংলিশ প্রিমিয়ার লিগ)
বোর্নমাউথ বনাম সান্ডারল্যান্ড: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট (সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১)।
লিভারপুল বনাম ওয়েস্টহাম: রাত ৯টা (সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১)।
নিউক্যাসল বনাম এভারটন: রাত ৯টা (সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২)।
লিডস বনাম ম্যানচেস্টার সিটি: রাত ১১টা ৩০ মিনিট (সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১)।
মে ২০, ২০২৬
জুলাই ৭, ২০২৬
জুন ২০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুলাই, ২০২৬
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।