এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাসব্যাপী ‘শিল্প ও বাণিজ্য মেলা’। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বোয়ালমারী পৌরসভার নতুন বাস টার্মিনাল প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলাটি আগামী ১০ নভেম্বর থেকে শুরু হয়ে ৯ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী চলবে। দর্শনার্থী ও ক্রেতাসাধারণের জন্য মেলায় রাখা হচ্ছে রূপগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, রাজশাহী সিল্ক, মণিপুরি শাড়িসহ নান্দনিক হস্তশিল্প (হ্যান্ডিক্রাফটস), মৃৎশিল্প ও কুটির শিল্পের বিভিন্ন আকর্ষণীয় স্টল। এ ছাড়া শিশুদের বাড়তি আনন্দের জন্য আধুনিক শিশুপার্ক এবং দর্শনার্থীদের সুস্থ বিনোদনে রোমাঞ্চকর সার্কাসের ব্যবস্থা থাকছে। মেলা প্রাঙ্গণে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিষয়ে সম্পূর্ণ কঠোর অবস্থানের কথা জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, বিএনপি নেতা ফারুক হোসেন, মো. চুন্নু শেখ এবং ছাত্রদল নেতা মো. জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৩ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।