এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে এক বিয়েবাড়িতে বরযাত্রীর অপেক্ষায় থাকা কনেপক্ষের সবাইকে চমকে দিয়ে আকস্মিক উপস্থিত হলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। কোনো পূর্বঘোষণা ছাড়াই স্থানীয় সংসদ সদস্যের এমন আন্তরিক উপস্থিতিতে বিয়েবাড়ির আনন্দ কয়েক গুণ বেড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। পথিমধ্যে একটি বিয়েবাড়ির প্রধান ফটকে লোকজনের ব্যাপক উপস্থিতি ও সাজসজ্জা দেখে তিনি গাড়ি থামানোর নির্দেশ দেন। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি গেটে গিয়ে বরযাত্রীর অপেক্ষায় থাকা কনেপক্ষের স্বজনদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এদিকে সংসদ সদস্যের আগমনের খবর পেয়ে বিয়ের সাজে কনে নিজেও ফটকে ছুটে আসেন। এ সময় শহিদুল ইসলাম বাবুল কনেকে প্রাণঢালা আশীর্বাদ ও শুভকামনা জানান। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে মিষ্টিমুখ করেন এবং বর-কনেপক্ষের লোকজনের সঙ্গে আনন্দঘন মুহূর্তে বেশ কিছু ছবি তোলেন।
কোনো প্রকার প্রটোকল ছাড়া একজন জনপ্রতিনিধির এমন অমায়িক ও সাধারণ ব্যবহারে বিয়েবাড়িতে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কনেপক্ষের স্বজনরা জানান, সংসদ সদস্যের এই অপ্রত্যাশিত আগমন ও আন্তরিক আশীর্বাদ তাদের বিয়ের আনন্দকে চিরস্মরণীয় করে রাখবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।