এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ৩৩টি পয়েন্টে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন হচ্ছে। বিসর্জন শোভাযাত্রা ও আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে মহানগরজুড়ে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার প্রতিমা বিসর্জনের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে রাজধানীর পলাশী মোড়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ।
তিনি জানান, মহানগরীর বিভিন্ন প্রান্তে পুলিশের ১৬ হাজারের বেশি সদস্য সরাসরি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। নির্ধারিত ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জনের প্রস্তুতি রয়েছে পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে।
নিরাপত্তার কৌশলগত প্রস্তুতি তুলে ধরে ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), বিশেষায়িত দল সোয়াট (SWAT), এসআরইউ এবং বম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, "ঢাকা মহানগরীতে এবার অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি সময়েও কোনো বিশৃঙ্খলা ঘটবে না বলে আমরা আশাবাদী। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।"
উৎসবের সমাপ্তি যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঘটে, সেজন্য ঢাকা মহানগরবাসীর প্রতি পূর্ণ সহযোগিতার আহ্বান জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
মার্চ ২৯, ২০২৪
জুলাই ২১, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২১ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।