রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২, মামলা ৫০

অনলাইন ডেস্কঃ
৩ অক্টোবর, ২০২৬ ১২:৪০ পিএম
শেয়ার করুন:
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২, মামলা ৫০

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৫০টি মামলা দায়ের করা হয়। 

শনিবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করে। 

বিভাগভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা:
মিরপুর বিভাগ: সর্বোচ্চ ১০৫ জন
মতিঝিল বিভাগ: ৬১ জন
তেজগাঁও বিভাগ: ৫৬ জন
ওয়ারী বিভাগ: ৪৫ জন
লালবাগ বিভাগ: ৪২ জন
উত্তরা বিভাগ: ৩৮ জন
রমনা বিভাগ: ৩০ জন
গুলশান বিভাগ: ২৩ জন
গোয়েন্দা বিভাগ (ডিবি): ২ জন

অস্ত্র, মাদক ও আলামত জব্দ:
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা ও ১টি প্লাস উদ্ধার করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা ও ৫ ক্যান বিয়ার। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং ১টি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।