এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে জেলাজুড়ে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। শুক্রবার বিকেলে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে একযোগে ২০টি তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসিয়ে ৬ শতাধিক যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে আইন অমান্য করায় ৩৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে জেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়।
অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন প্রতিপালন, চালকের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়। বিশেষ করে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত চার্জার ভ্যানগুলোর ওপর কড়া নজরদারি করা হয়। তল্লাশিকালে আইন ভঙ্গের দায়ে ৩৩টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ১২টি মোটরসাইকেল আটক করা হয়।
এছাড়া অভিযান চলাকালে বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মোটরসাইকেল চালানো অবস্থায় পায় পুলিশ। পরে ট্রাফিক আইনের বিষয়ে তাদের সচেতন করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়, কোনোভাবেই যেন অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া না হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে ট্রাফিক আইন মেনে এবং হেলমেট ব্যবহার করে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর অনুরোধ জানানো হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মার্চ ১৭, ২০২৪
মার্চ ১৪, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বলিউড | ৩ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।