এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় একটি বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটপাট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবিনা বেগম (৩৮) নামের এক প্রবাসীর স্ত্রী নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে বিবাদী পক্ষ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে দাবি করেছে।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী গ্রামের বাসিন্দা সাবিনা বেগমের স্বামী দীর্ঘদিন ধরে কাতারে কর্মরত। বসতবাড়ির জমির মালিকানা ও ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে সাবিনা বেগম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় পাপিয়া খানম (৫৩) ও মুন্নি খানম (৪০)-এর নেতৃত্বে অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জন জোরপূর্বক তাঁর ঘরে প্রবেশ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা ঘরের একটি স্টিলের লকার ভেঙে প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা) ও ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্রসহ একটি রাজহাঁস নিয়ে যান। এতে সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাদীর। এছাড়া ঘটনার সময় সাবিনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের ভয়ভীতি এবং আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়।
জমির মালিকানা বিষয়ে অভিযোগে বলা হয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভূমিহীন বন্দোবস্ত কবুলিয়াতের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে ৯৯ বছরের জন্য জমিটি ভোগদখলের অনুমতি পান সাবিনার শ্বশুর। পরবর্তীতে বিভিন্ন বৈধ দলিলের ভিত্তিতে তাঁদের পরিবার সেখানে ঘর তুলে বসবাস করে আসছে। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবাসে থাকা স্বামীকে অবহিত করে থানায় লিখিত অভিযোগ জানান।
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বিবাদী পাপিয়া আক্তার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সাবিনা প্রকৃতপক্ষে আমারই জমিতে এবং আমার তৈরি করা ঘরে বসবাস করছেন। বাদী আমার ভাইয়ের স্ত্রী (ভাবি)। পারিবারিক বিরোধের জেরে সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতেই এ সাজানো অভিযোগ তোলা হয়েছে।”
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, “এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা এবং উভয় পক্ষের জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিরোধের বিষয়টি তদন্ত সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।
মার্চ ২৫, ২০২৬
এপ্রিল ২২, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বলিউড | ৩ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।