এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশি মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সজীব বৈদ্য উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রামের সুনীল বৈদ্যর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ৪টার দিকে বাকাল ইউনিয়নের তেতলা গ্রামে অভিযান চালায় আগৈলঝাড়া থানা পুলিশ। এ সময় সজীব বৈদ্যর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক লিটার দেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। শনিবার সকালে গ্রেপ্তারকৃত সজীব বৈদ্যকে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
ভারত | ৩ অক্টোবর, ২০২৬
বলিউড | ৩ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।