বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Jan 19, 2026 - 17:33
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

‎ফরিদপুরের সদরপুর উপজেলায় দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে সদরপুর উপজেলার ডেউখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামে ইঞ্জিনিয়ার সামাদ পত্তনদারের বাড়িতে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎ইঞ্জিনিয়ার সামাদ পত্তনদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুদ্দোজা জামান (বদু) এবং উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকদলের সদস্যসচিব মোরাদ হোসেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাজিমুল হাসান কায়েস, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ সিকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোতা বয়াতী ও মো. হারুন হাওলাদার, উলামা দলের সভাপতি ডা. নোমান, চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর খান (আলমগীর মাস্টার) ও সামসুদ্দীন মাতুব্বার (সিদ্দিক মাস্টার), আক্কাস আলী খান, হামিদ মোল্লা, সাবেক ইউপি সদস্য খবির সরদার, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদ সরদার, সরদার ডাঙ্গী সূর্যোদয় ক্লাবের সভাপতি আবু তালেব সরদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

‎দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‎অনুষ্ঠানে সদরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow