এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের উদ্যোগে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নিহত শ্রীধাম শ্রী অঙ্গনের অষ্টসাধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কমরেড শেখ আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক রবীন্দ্রনাথ বিশ্বাস, মো. শহিদুল ইসলাম, নুর ইয়াহিয়া মিলন, রতন কুমার সরকার, অটল চক্রবর্তী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান মিঠু, পীযুষ কান্তি সরকার, নায়েবুল ইসলাম নীরব, শেখ মোহাম্মদ লিখন, মোহাম্মদ তামিম মোল্লা বাবলু বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের একুশে এপ্রিল এই দিনে পাক হানাদার বাহিনী বিনা উস্কানিতে কীর্তন রত অবস্থায় শ্রী অঙ্গনের আটজন সাধুকে নির্মমভাবে হত্যা করে, যা দেশের ইতিহাসে একটি নৃশংস ও ঘৃণিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত। তারা অবিলম্বে নিহত অষ্টসাধুদের শহীদের মর্যাদা প্রদান এবং মুক্তিযুদ্ধের শহীদ হিসেবে সরকারি তালিকাভুক্তির জন্য সরকারের কাছে দাবি জানান।
এর আগে নিহত অষ্ট সাধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা পিকে সরকারের নেতৃত্বে সামরিক অভিবাদন জানানো হয়।এ সময় শ্রীধাম শ্রী অঙ্গনের সাধক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অক্টোবর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।