এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে মাদক বিক্রির দায়ে রিপন শেখ নামে এক মাদক কারবারিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পৌর শহরের মেইন রোডের নাট মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে দশটার দিকে থানা পুলিশের একটি দল পৌর শহরের মেইন রোডের নাট মন্দির এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থিত আসামি রিপন শেখের কলার দোকানে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো একাধিক গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাত ১১টার দিকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত রিপন শেখকে ২ মাসের জেল এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিব্বির আহমেদ।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিব্বির আহমেদ জানান, আটক রিপন শেখ একজন গাঁজা বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক বিক্রির পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে এবং তিনি নিজেও অপরাধ স্বীকার করেছেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে এই দণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।