সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন : সম্মাননা ক্রেস্ট প্রদান

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 19, 2026 - 17:28
Apr 19, 2026 - 17:28
সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন : সম্মাননা ক্রেস্ট প্রদান

পিরোজপুরের জিয়ানগর উপজেলা শাখা সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজার মশিউর রহমান গাজীর কর্মদক্ষতায় বিশেষ কৃতিত্ব অর্জন করায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

শনিবার (১৮ এপ্রিল) সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের আয়োজনে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 'বার্ষিক সম্মেলন ২০২৬' এর অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশের মধ্য হতে শ্রেষ্ঠ শাখা প্রধান' হিসেবে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তিনি সোনালী ব্যাংকের এমডি ও সিইও জনাব শওকত আলী খানের কাছ থেকে এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। 

জানা যায়, জনাব মশিউর রহমান গাজী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষ ২০১৯ সালের ৫ এপ্রিল সোনালী ব্যাংক পিএলসি জিয়ানগর শাখায় 'সিনিয়র অফিসার'হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি অত্র শাখা থেকে বদলি হয়ে পিরোজপুর শাখা ও প্রিন্সিপাল অফিসে দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পুনরায় জিয়ানগর উপজেলা শাখায় ম্যানেজার হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি অত্র শাখায় ঋণ বিতরণ, বকেয়া ঋণ আদায়, রেমিটেন্স সংগ্রহ,ফরেন আমানত সংগ্রহ সহ ১৬টি সূচকে শতভাগ সাফল্য অর্জন এবং ব্যাংকিং সেক্টরের সার্বিক কর্মকাণ্ডে অভাবনীয় সাফল্য অর্জন করেন। 

ব্যাংকের বাৎসরিক লক্ষ্যমাত্রা ২০২৫ অর্জনের নিমিও ৯০ দিনের বিশেষ কর্মসূচি এ সকল শাখা সম্মতিতে শ্রেষ্ঠ শাখা প্রদান ক্যাটাগরিতে 'প্রথম স্থান' অর্জন করেন। সে জিয়ানগর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর ওয়ার্ডের মৃত আব্দুস সোবাহান গাজীর কনিষ্ঠ পুত্র। তার এই অর্জনে সোনালী ব্যাংক পরিবার তথা জিয়ানগর উপজেলা বাসী আনন্দিত।  

এ ব্যাপারে শ্রেষ্ঠ শাখা ম্যানেজার মশিউর রহমান গাজী বলেন, "আমি কর্মজীবনের শুরু থেকেই নিজের আদর্শ, সততা,মেধা ও নিস্ঠার সাথে সকল দায়িত্ব পালন করেছি। দাপ্তরিক কর্মকান্ডের ব্যাপারে আমি সদা তৎপর ছিলাম এবং গুরুত্ব দিয়ে সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রতিষ্ঠানের উন্নতিকল্পে আমি সর্বদা তৎপর ছিলাম,আছি এবং অব্যাহত রাখবো। আমার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং গ্রাহকদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। এজন্য আমি এ অর্জনের সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে আমি সবার সহযোগিতায় উন্নতির ধারা অব্যাহত রাখতে পারবো ইনশাআল্লাহ।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow