এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অনিয়মের প্রতিবাদ করায় উপজেলা প্রকৌশলীর অফিস থেকে সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় শ্রীনগর থানায় আজ রবিবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম সহকারী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে অফিস কক্ষ ত্যাগ করেন। এর কয়েক মিনিট পর অফিসে অবস্থানরত ঠিকাদার মিজান দুইটি কক্ষ অতিক্রম করে প্রকৌশলীর কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে তিনি ফাঁকা কক্ষ থেকে একটি এইচপি ব্র্যান্ডের সরকারি ল্যাপটপ সাদা ব্যাগে ভরে দ্রুত সেখান থেকে চলে যান। ঘটনাটি অফিসের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ল্যাপটপ উদ্ধারের চেষ্টা হিসেবে অভিযুক্ত মিজানের বড় ভাই ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, মিজান পরিবারের কারও কথা শুনছেন না।
উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম জানান, চুরি হওয়া ল্যাপটপে এলজিইডি অফিস সংশ্লিষ্ট রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল। তিনি আরও বলেন, প্রায় এক বছর আগে একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করায় মিজান তার ওপর ক্ষিপ্ত হন। ওই ঘটনায় থানায় মামলাও করা হয়েছিল। পরবর্তীতে মিজানের বিভিন্ন অনিয়মের কারণে তার ১৩টি কাজ বাতিল করা হয়।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন অফিস শেষে পিয়ন ভুলবশত কক্ষ তালাবদ্ধ না করায় অভিযুক্ত ব্যক্তি ওই সুযোগে অফিসে প্রবেশ করে ল্যাপটপটি নিয়ে যান। পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ল্যাপটপ ফেরত দিতে অস্বীকৃতি জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
এপ্রিল ১২, ২০২৬
মার্চ ১০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।