এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আশুলিয়ার নরসিংহপুর ইয়ারপুর ইউনিয়ন সংলগ্ন মানিকগঞ্জ পাড়া কবরস্থান মোড় এলাকায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার সময়ে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয়। পরবর্তীতে
দশম শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায় মানপত্র পাঠ করেন এবং নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এর পর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়, যেখানে তারা বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরে শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ শফিকুল ইসলাম। তিনি এ-সময় বিদায়ী ৩১ জন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনা মুলুক বক্তব্য প্রধান করেন। এবং সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা জানান। তিনি আরও বলেন তোমরা ঠিক মতো পড়াশোনা করো তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে এই বিশ্বাস বা ভরসা তোমাদের উপর আছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পাড়া মসজিদে কুবার ইমাম ও ইসলামী বক্তা মাওলানা মোঃ সাদেক হোসাইন। এ-সময় তিনি সকল শিক্ষার্থীদের জন্য গঠন মুলুক কিছু বক্তব্য রাখেন ও সকলের জন্য দোয়া করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জাগরণী টিভির আশুলিয়া প্রতিনিধি ও দৈনিক খোলা চোখ পএিকার স্টাফ রিপোর্টার ও আশুলিয়া সাংবাদিক ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ। তিনি এ-সময় বলেন অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল সুনামের সাথে পথ চলতে চলতে দুই যুগ পার করে আসছে আশুলিয়ার ভিতরে খুবই ভালো রেজাল্ট করে এটা আমাদের গর্ব। এই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম স্যার অনেক ভালো মনের মানুষ শিক্ষার্থীদের জন্য সব সময় পড়াশোনার জন্য শুধু স্কুলে না বাসায় অভিভাবকদের কাছে খোঁজ খবর নেন। পাশা পাশি অন্য শিক্ষকদের বলেন আপনারা ঠিক মত গাইড লাইন দিয়ে পড়াশোনা করার জন্য মনযোগী করে তুলুন মোবাইল থেকে দুরে রাখুন খেলা দোলায় মনযোগী করুন তাহলে ভালো রেজাল্ট করবে। বিদায়ী ৩১ জন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনা মুলুক আলোচনা করেন। সকলের কাছে আশা করেন যেনো ৩১ জন সবচেয়ে ভালো রেজাল্ট করবে। পরিশেষে স্কুলের সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান আশুলিয়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে। ধন্যবাদ জানান আয়োজন কমিটির সবাইকে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ সাদেক হোসেন, পল্লী চিকিৎসক মোঃ শাহাদাত হোসেন বকুল,
মোহাম্মদ কামাল হোসেন, ও মোহাম্মদ হাবিবুর রহমান,
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আধুনিক শিক্ষার গুরুত্ব, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পক্ষ থেকে গোলাপ ফুল ও রজনী গন্ধা ফুল সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আবেগঘন পরিবেশে বিদায় নেওয়া শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ও সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ভারত | ৩ জুন, ২০২৬
ক্রিকেট | ৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।