এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার। অভিযুক্ত কর্মী পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হৃদয় আহমেদ।
রবিবার (৫ এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় তিনি এ অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে মো. আবুল বাশার উল্লেখ করেন, গত ৪ এপ্রিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম সফরে আসেন। এ সময় তিনি এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনসহ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। বার্ডের ক্যাফেটেরিয়া-২ থেকে উপাচার্য ও অতিথি শিক্ষকরা অডিটোরিয়ামের দিকে যাওয়ার সময় ‘ছাত্রদল পরিচয়প্রদানকারী’ কয়েকজন শিক্ষার্থী পথরোধ করে সেলফি তোলার চেষ্টা করেন। এতে অতিথি শিক্ষকদের সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হয় এবং তারা বিব্রত হন বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, এ ঘটনায় অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমেদ নিবিড়কে সেলফি তুলতে নিষেধ করলে পরে নিবিড়সহ কয়েকজন শিক্ষার্থী নতুন গেস্ট হাউজে এসে তার দিকে তেড়ে যান এবং অশালীন ভাষায় কথা বলেন। পরে ঘটনাস্থলে উপস্থিত যুগ্ম আহ্বায়ক সাইমুন সরকার তাদের নিবৃত্ত করেন।
অভিযোগে আরও বলা হয়, ওইদিন দুপুর আনুমানিক ২টার দিকে মো. হৃদয় আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এবং ক্যাম্পাস সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে, আবুল বাশার নাকি এক ছাত্রদল কর্মীকে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে ‘আদুভাই হয়ে বিভিন্ন দপ্তরে ঘুরে চাঁদাবাজি করা’ ও ‘অছাত্র’ বলে মিথ্যাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন বাশার।
অভিযোগপত্রে তিনি দাবি করেন, হৃদয়ের সঙ্গে তার কোনো কথোপকথনই হয়নি এবং কাউকেই হত্যার হুমকি দেওয়া হয়নি। বরং এসব অভিযোগের কারণে তিনি ব্যক্তিগত ও সামাজিকভাবে মানহানির শিকার হয়েছেন। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান মো. আবুল বাশার।
এ বিষয়ে মো. আবুল বাশার বলেন, 'কথিত ছাত্রদল পরিচয়দানকারী হ্রদয় আহমেদ গণমাধ্যমের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উপস্থাপন করেছেন, যার মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে আমি নিরাপত্তা ঝুঁকিতে ভুগছি। তাই আমার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে আমি সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছি।'
তোফায়েল মাহমুদ নিবিড় বলেন, 'এটা আমার কাছে হাস্যকর লাগতেছে। যেখানে আমাদের মামলা করার কথা সেখানে তিনি জিডি করেছেন। আমরাও মামলা করবো।'
এ বিষয়ে অভিযুক্ত মো. হৃদয় আহমেদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, "প্রতিদিন অনেক জিডি হয়। দেখে বলতে হবে। কেউ যদি অভিযোগ দিয়ে থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
ফেব্রু ১৩, ২০২৬
এপ্রিল ১১, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ৬ জুলাই, ২০২৬
বলিউড | ৬ জুলাই, ২০২৬
চীন | ৬ জুলাই, ২০২৬
বান্দরবান | ৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।