এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে প্রাণ ফিরে পেয়েছে পুরো জনপদ। গ্রামবাংলার অলিগলি, মেঠোপথ, হাট-বাজার থেকে শুরু করে চায়ের আড্ডা—সবখানেই এখন নির্বাচনী আলোচনা, সম্ভাবনা আর প্রত্যাশার উচ্ছ্বাসে মুখর চারপাশ।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার (৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলা জুড়ে ব্যাপক গণসংযোগ করেন জামায়াতের নায়েবে আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এস.এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান)। তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
প্রচারকালে তিনি উন্নয়নমুখী, আধুনিক ও নান্দনিক আলফাডাঙ্গা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তার মতে, তারুণ্যের সচেতন ভোটই পারে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নত সমাজ বিনির্মাণ করতে।
রিদওয়ানুন্নবী বলেন, তারুণ্যের প্রথম ভোট শুধু একটি অধিকার নয়, এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। সঠিক নেতৃত্ব নির্বাচনই পারে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও সমৃদ্ধ আলফাডাঙ্গা গড়ে তুলতে।
তিনি আরও জানান, জনকল্যাণ, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।
শিক্ষাজীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে কামিল (আরবি সাহিত্য) ও এলএলবি ডিগ্রি অর্জন করেছেন, যা তার নেতৃত্বে জ্ঞান, মূল্যবোধ ও নৈতিকতার দৃঢ় ভিত্তি তৈরি করেছে।
এছাড়া তিনি আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও একান্ত সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের অভিমত, তার বিনয়ী আচরণ, আন্তরিকতা ও নিরলস গণসংযোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক আস্থা তৈরি করেছে। ফলে নির্বাচনী মাঠে তিনি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এবং তার সক্রিয় জনসম্পৃক্ততা নির্বাচনে নতুন গতি ও মাত্রা যোগ করেছে
ফেব্রু ৪, ২০২৬
এপ্রিল ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।