এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাগরে ভাসমান একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল বা এফএসআরইউ কারিগরি ত্রুটির কারণে আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে জাতীয় গ্রিডে আমদানি করা গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক জরুরি বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস গ্যাসের ওই জরুরি বার্তায় জানানো হয়, এলএনজি সরবরাহকারী একটি এফএসআরইউ কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ঘনফুট হ্রাস পেয়েছে।
গ্যাসের এই সরবরাহ কমার প্রত্যক্ষ প্রভাব পড়বে গ্রাহক পর্যায়ে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংকটের কারণে মুন্সিগঞ্জের গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং রাজধানীর ঢাকার দক্ষিণাংশসহ তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এর ফলে এসব এলাকার আবাসিক ও শিল্প গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, দেশে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এতদিন সাগরে ভাসমান দুটি এফএসআরইউ থেকে দৈনিক ৮০০ থেকে ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এর মধ্যে একটি টার্মিনাল বিকল হয়ে পড়ায় এই আকস্মিক সংকট তৈরি হয়েছে। তবে কবে নাগাদ টার্মিনালটি পুনরায় সচল হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।