এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন।
এ সময় আরো ৫জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ও মঙ্গলবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
অপরদিকে, সকাল ৭টার দিকে শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে আরেকটি দুর্ঘটনা ঘটে। সড়ক মেরামতের কাজে নিয়োজিত শ্রমিক ও মালামাল বহনকারী একটি পিক-আপের চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি উল্টে গিয়ে গাড়িতে থাকা পাঁচজন শ্রমিক আহত হন।
আহতরা হলেন- আনিচুর রহমান (৪২), রবি মন্ডল (৪৪), ধনঞ্জয় মন্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।